সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
বিনোদন

অভিনয়শিল্পী সংঘের নতুন সভাপতি আজাদ, সম্পাদক রাশেদ অপু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৪:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ-এর ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন খ্যাতিমান অভিনেতা আজাদ আবুল কালাম, আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৬৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

২১টি পদের জন্য এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪০ জন প্রার্থী। এর মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, বাকী ১৯টি পদে হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, মো. ইকবাল বাবু এবং শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আসছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা মিঠু।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অনেক পরিচিত মুখ। সভাপতি পদে লড়াই হয়েছে আজাদ আবুল কালাম ও আব্দুল্লাহ রানার মধ্যে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শাহেদ শরীফ খান ও রাশেদ মামুন অপু।

নির্বাচনী আপিল বোর্ডে থাকছেন তিন বর্ষীয়ান অভিনয়শিল্পী—মামুনুর রশীদ, আবুল হায়াত এবং দিলারা জামান। নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে কোনো প্রার্থী ২৪ ঘণ্টার মধ্যে আপিল করতে পারবেন। চূড়ান্ত ফলাফল ২২ এপ্রিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আহসান হাবিব নাসিম, আর সাধারণ সম্পাদক হিসেবে আছেন রওনক হাসান। তারা দু’জনেই এবার নির্বাচনে অংশ নেননি।

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন