সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশপটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

খালে পড়ে শিশুর মৃত্যু: আবারও প্রশ্ন নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় হিজড়া খালে পড়ে মারা গেছে ছয় বছর বয়সী শিশু সেহরিশ।

নিখোঁজ হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার সকালে চাক্তাই খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার রাত আটটার দিকে পরিবারের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ফুফুর বাড়িতে যাওয়ার পথে ছোট একটি সড়কের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যান তারা। দাদি ও মা খাল থেকে উঠতে পারলেও সেহরিশ পানির স্রোতে ভেসে যায়।

দুর্ঘটনার পর শুরু হয় উদ্ধার অভিযান। সিটি করপোরেশনের উদ্যোগে খাল থেকে অপসারণ করা হয় আবর্জনার স্তূপ। ডুবুরি দল চালায় তল্লাশি। পরদিন সকালে প্রায় চার কিলোমিটার দূরের চাক্তাই খালে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

ঘটনাস্থলে বর্তমানে বাঁশ দিয়ে নিরাপত্তাবেষ্টনী দেওয়া হলেও শহরের অন্যান্য খাল-নালা এখনো অনেকাংশেই উন্মুক্ত রয়ে গেছে, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে।


ছয় বছরে প্রাণহানির সংখ্যা ১৪
সেহরিশের মৃত্যু আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে চট্টগ্রামের খাল-নালার ঝুঁকিপূর্ণ অবস্থা। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত নগরের বিভিন্ন খাল-নালায় পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন।

২০২১ সালে সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে মারা যান ৩ জন এবং ২০২৫ সালের এটাই প্রথম মৃত্যুর ঘটনা। এসব মৃত্যুর বেশিরভাগই বর্ষা মৌসুমে ঘটেছে, যখন সড়ক আর খালের মধ্যকার সীমারেখা বোঝা যায় না।


নগরের খাল ব্যবস্থাপনা: সিটি করপোরেশনের ব্যর্থতা প্রশ্নের মুখে
সেহরিশের মৃত্যুর পর নগরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয় বাসিন্দা মুহাম্মদ শাহনেওয়াজ বলেন, “আর কত প্রাণ ঝরলে প্রশাসনের টনক নড়বে? প্রতিবার মৃত্যুর পর কিছুদিন আলোচনা চলে, পরে সবকিছু থেমে যায়।”

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, হিজড়া খালের যেখানে দুর্ঘটনাটি ঘটে, সেখানে আগে বাঁশের বেড়া ছিল, যা জলাবদ্ধতা প্রকল্পের কাজের সময় সরিয়ে ফেলা হয়।

বর্তমানে নগরের ৪১টি ওয়ার্ডে রয়েছে প্রায় ১১৩৭ কিলোমিটার দীর্ঘ খাল-নালা, এর মধ্যে ৫৭টি খাল। তবে সিটি করপোরেশন বলছে, ৩৬টি খালের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে।


বিশেষজ্ঞদের সুপারিশ
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মজুমদার বলেন, “উন্মুক্ত খাল-নালা নিরাপদ করতে দীর্ঘদিন ধরেই প্রকল্প নেওয়ার দাবি করা হচ্ছে, কিন্তু আলাদা কোনো প্রকল্প নেওয়া হয়নি। বর্ষা শুরু হওয়ার আগেই উন্মুক্ত অংশে বেষ্টনী বসানো জরুরি।”


নগরবাসীর আশঙ্কা: 'আজ সেহরিশ, কাল কে?'
বহদ্দারহাট মোড়ে কথা হয় পথচারী ইকবাল হায়দারের সঙ্গে। তিনি বলেন, “বর্ষায় সড়ক আর খাল এক হয়ে যায়। বুঝা যায় না কোনটা রাস্তায় আর কোনটা খাল। তখনই ঘটে বড় দুর্ঘটনা।”

নগরবাসীর প্রশ্ন—এই মৃত্যু মিছিল কি কখনো থামবে? প্রশাসনের পদক্ষেপ কি কেবল ঘটনার পরই সীমাবদ্ধ থাকবে, নাকি দুর্ঘটনার আগেই নিশ্চিত করা হবে প্রয়োজনীয় নিরাপত্তা?

৩৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন