সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
আন্তর্জাতিক

কম্পিউটার ও স্মার্টফোনে শুল্ক ছাড়, সোনার দামে পতন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ববাজারে সোমবার (১৪ এপ্রিল) সোনার দামে হালকা পতন দেখা গেছে। কম্পিউটার ও স্মার্টফোনসহ কিছু ইলেকট্রনিক পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক রেহাই দেওয়ার ঘোষণার পরই এ পরিবর্তন লক্ষ্য করা যায়।

সোমবার আউন্সপ্রতি সোনার দাম ০.৪ শতাংশ কমে দাঁড়ায় ৩,২২২.৪৯ ডলারে। এর আগের দিনই এ মূল্য পৌঁছেছিল সর্বকালের রেকর্ড ৩,২৪৫.৪২ ডলারে। একই সময়ে ইউএস গোল্ড ফিউচারের দাম ০.২ শতাংশ কমে নেমে এসেছে ৩,২৩৮.৫০ ডলারে।

সাধারণভাবে সোনাকে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে যুক্তরাষ্ট্রের এ শুল্ক রেহাই সোনার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

উল্লেখ্য, মার্কিন প্রশাসন সম্প্রতি চীন থেকে আমদানি করা কম্পিউটার ও ইলেকট্রনিক যন্ত্রাংশের ওপর আরোপিত ১২৫ শতাংশ শুল্ক থেকে রেহাই দিয়েছে। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব পণ্য ট্রাম্প প্রশাসনের আরোপিত ন্যূনতম ১০ শতাংশ শুল্ক এবং চীনের ওপর অতিরিক্ত শুল্কের আওতার বাইরে থাকবে।

এই সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ট্রাম্পের চীনের ওপর আরোপিত শুল্ক নীতির প্রথম বড় ধরনের ছাড় হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, শিগগিরই সেমিকন্ডাক্টর আমদানির ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, "আমরা চাই চিপস, সেমিকন্ডাক্টর ও অন্যান্য প্রযুক্তি পণ্য আমাদের দেশেই উৎপাদিত হোক।"

বিশ্লেষকদের মতে, শুল্ক নীতিতে এই সাময়িক ছাড় বাজারে স্বস্তি দিলেও ভবিষ্যতের অনিশ্চয়তা এখনো রয়ে গেছে, যার প্রভাব সোনার দামে পড়তে পারে।

৩৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন