সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশযত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

সাতক্ষীরায় বর্ষবরণের প্রস্তুতি সম্পন্ন, থাকছে শোভাযাত্রা ও লোকজ মেলা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় নেওয়া হয়েছে নানা আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী উৎসব উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (১৪ এপ্রিল), পহেলা বৈশাখ উদযাপন শুরু হবে সকাল ৭টায় কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে। এরপর সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বৈশাখী পোশাকে সজ্জিত থাকবেন—পুরুষরা পরবেন সাদা ফতুয়া, গ্রামীণ চেকের লুঙ্গি ও লাল গামছা, আর নারীরা পরবেন লাল ও বৈশাখী শাড়ি। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হবে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে।

দিনব্যাপী আয়োজনে থাকবে শিশুদের জন্য চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, যা অনুষ্ঠিত হবে জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিতে। সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

এছাড়া জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় বৈশাখী উৎসব উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্ষবরণ উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উদ্বোধন করা হবে ১০ দিনব্যাপী লোকজ মেলার, যেখানে স্থান পাবে ঐতিহ্যবাহী বাঙালি পণ্যের বাহার। পাশাপাশি জেলার হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় পরিবেশন করা হবে উন্নতমানের বাঙালি খাবার।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানিয়েছেন, নববর্ষ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো শহরে থাকবে পুলিশের একাধিক টহল টিম।


জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম জানান, ইতোমধ্যে বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়েছে এবং আগামীকাল বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

সাতক্ষীরাবাসীর জন্য নববর্ষ উদযাপন যেন নিরাপদ ও উৎসবমুখর হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

৩৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন