সর্বশেষ

জাতীয়রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
সারাদেশঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

বান্দরবানে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করলেন তারেক রহমান

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সুয়ালক ১নং ওয়ার্ড ইউনিয়ন ছাত্রদল একটি শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

মঙ্গলবার দুপুরে সুয়ালক উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ সরওয়ার জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, বান্দরবান সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাজী জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের নেতা অংস্লাহ মারমা, ৪নং সুয়ালক ইউনিয়ন ছাত্রদল ১নং ওয়ার্ড সভাপতি মোঃ ইয়াছিন আরফান, কাজী মোঃ শাহিন আলম শাকিল, সাধারণ সম্পাদক ৪নং সুয়ালক ইউনিয়ন ছাত্রদল ১নং ওয়ার্ড, এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুয়ালক উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোঃ নুর হোসেন নুর।

শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত।" বক্তারা আরও বলেন, "আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামীতে দেশের নেতৃত্ব দিবে।" অতিথিরা সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

৪১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন