সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত, বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৩:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে তাপমাত্রা ক্রমেই বাড়ছে। এর ফলে বিভিন্ন অঞ্চলে বইছে তাপপ্রবাহ, যা আপাতত কমার কোনো লক্ষণ নেই।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ আগামী কয়েক দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। যদি তা বাস্তবায়িত হয়, তবে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং এর প্রভাবে তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।

সোমবার (৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান এবং রাঙ্গামাটি জেলাসমূহে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এসব জেলার কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে জানিয়েছেন, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, মঙ্গলবার থেকে দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং কিছু জেলা তাপপ্রবাহের প্রভাব থেকে মুক্ত হতে পারে।

এছাড়া, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সিলেটে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল ফেনীতে।

৩৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন