সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

বান্দরবানে ফিলিস্তিনে গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে বান্দরবানের ছাত্র-জনতা।

সোমবার সকালে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বান্দরবান প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা জানান, ফিলিস্তিন মুসলমানদের জন্য একটি স্পর্শকাতর স্থান, আলআকসা মসজিদ বর্তমানে ইসরায়েলি বাহিনীর বর্বরতার শিকার। নেতৃবৃন্দ এই হামলাকে মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে অবিলম্বে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক, যিনি বলেন, "আলআকসা মসজিদ মুসলিম বিশ্বে একটি অবিচ্ছেদ্য অংশ। সেখানে হামলা কেবল একটি অঞ্চলের নয়, বরং সমগ্র মুসলিম জাতির উপর আঘাত। এই গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।"

ছাত্রনেতা আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, "আমরা ছাত্র-জনতা আর চুপ করে থাকব না। ফিলিস্তিনের ওপর চলমান জুলুম যদি বন্ধ না হয়, তবে আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে।"

ছাত্রনেতা শিফাতও বক্তব্য রাখেন, যেখানে নিরীহ শিশু এবং নারীদের রক্তে মাটি রঞ্জিত হচ্ছে, সেখানে নীরব থাকা অপরাধ বলে উল্লেখ করেন তিনি।

বিক্ষোভে অংশ নেন অন্যান্য শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকলে হাতে ফেস্টুন ও ব্যানার নিয়ে 'ফ্রি প্যালেস্টাইন', 'গণহত্যা বন্ধ কর' ও 'আলআকসা আমাদের গর্ব' স্লোগানে শহর মুখরিত করে তোলে।

সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও ফিলিস্তিনে শান্তি কামনায় এক শান্তিপূর্ণ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

৩৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন