সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

সুজানগরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধার

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে কাঞ্চন পার্ক সংলগ্ন নদী এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। ১৬ ঘণ্টা নিখোঁজ থাকার পর শনিবার (০৫ এপ্রিল) সকাল ১০টার দিকে নৌ পুলিশ ও ডুবুরি দলের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) এবং তার স্ত্রী মৌ আক্তার (১৯)। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবারিয়ায় অবস্থিত কাঞ্চন পার্কে বেড়াতে আসেন বিভিন্ন এলাকার বেশ কিছু মানুষ। তারা ২০ থেকে ২৫ জন একসাথে শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় চড়ে নদীতে অবকাশ যাপন করছিলেন। এক পর্যায়ে পদ্মা নদীর স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে স্থানীয়রা তৎক্ষণাৎ সাহায্য করলেও, হৃদয় প্রামাণিক ও তার স্ত্রী মৌ আক্তার নিখোঁজ হন।

ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়। সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আগত ডুবুরি দল এবং নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি, তবে শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

৪৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন