সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
অপরাধ

মধ্যরাতে কেনাকাটা শেষ করে ঘরে ফিরে দেখে তালা ভাঙা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লালবাগের দুই ব্যবসায়ীর পরিবার ঈদের কেনাকাটা করতে বের হওয়ার আগে তার ঘর ভালোভাবে তালাবদ্ধ করেছিলেন। কিন্তু যখন তারা মধ্যরাতে ফিরলেন, তখন দেখে তাদের ঘরের তালা ভেঙে চোরেরা স্বর্ণালংকার এবং নগদ টাকা নিয়ে গেছে।

ঘটনাটি একটি সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়লেও, পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি, যা নিয়ে ভুক্তভোগীরা প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন।

স্বপন ইসলাম নামে একজন ব্যবসায়ী জানান, "চোর আমার ঘরের দরজার তালা ভেঙে ছয় লাখ টাকা নিয়ে গেছে। পুলিশে অভিযোগ দিয়েছি, কিন্তু চোর ধরার ব্যাপারে তারা কিছু করেনি।"

অন্যদিকে, ব্যবসায়ী রিয়াদ উদ্দিন জানান, "অথিতি, আমার স্ত্রীর সাড়ে তিন ভরি স্বর্ণও চুরি হয়ে গেছে। যদিও মামলা করেছিলাম, কিন্তু পুলিশ চোর ধরায় মোটেই আন্তরিকভাবে কাজ করছে না।"

রিয়াদ ও তাঁর স্ত্রী আইরিন এক ভবনের চতুর্থ তলায় বসবাস করেন, আর স্বপন ও তাঁর স্ত্রী আসমা নিচতলায়। ১৫ মার্চ রাতে ঈদের কেনাকাটা শেষ করে ফিরে রিয়াদ ঘরের দরজায় তালা নেই দেখে ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকেই তারা দেখতে পান তাদের সব কিছুর এলোমেলে অবস্থা। রিয়াদ দ্রুত ওয়ার্ডরোবের দিকে যান এবং দেখেন, স্বর্ণালংকারের ব্যাগটি নেই। আইরিন বিষয়টি শুনে কান্নায় ভেঙে পড়েন।

রিয়াদ তিন বছর আগে বিয়ে করেছেন এবং এই ঘটনার পর স্ত্রী অশান্ত ছিলেন, যার ফলে তাঁর শাশুড়ি গ্রাম থেকে এসে পাশে থাকছেন।

অন্যদিকে, নিউমার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ী স্বপন তাঁর দুই সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করেছিলেন। বাসায় ফিরে দেখেন দরজায় তালা নেই এবং বাইরে ছিটকিনি আটকানো রয়েছে। স্ত্রীর কাছ থেকে নিশ্চিত হওয়ার পর, তিনি দ্রুত ভেতরে প্রবেশ করেন এবং অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেখতে পান। সিসিটিভি তে নজর দিলে দেখতে পান, চোর তার দুইটি সিসিটিভি ক্যামেরাও নিয়ে গেছে।

প্রায় ছয় লাখ টাকা এবং স্বর্ণালংকার চুরির ঘটনায় স্বপন হতাশ হয়ে পড়েন এবং জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করেন। পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায় এবং স্বপন সিসিটিভির ফুটেজে চোরদের ছবি দেখান। লালবাগ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান বলেন, "চুরির ঘটনা ঘটেছে এবং সিসিটিভির ফুটেজে চোররা ধরা পড়েছে। আমরা চোরদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করবো।"

৪২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন