সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

সুজানগরে থানার ওসি'র বিরুদ্ধে মিথ্যা মামলায় জেলহাজতে পাঠানোর অভিযোগ

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেনের বিরুদ্ধে আশিকুর রহমান আশিক নামে এক ছাত্রদল নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতার করার অভিযোগ উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে এবং গ্রেফতারকৃত ছাত্রদল নেতা আশিকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন দলের নেতাকর্মী এবং তার স্বজনরা।

রোববার (২৩ মার্চ) দুপুরে পাবনা শহরের জজ কোট এলাকায় সাগরকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জজ কোটের সামনে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, সাগরকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। কিন্তু আমিনপুর থানার ওসি তাকে ছাত্রলীগ নেতা হিসেবে মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছেন। বক্তারা দাবি করেন, যৌথ বাহিনী যখন আশিককে গ্রেপ্তার করে, তখন তার বিরুদ্ধে ৫৪ ধারায় একটি মামলা দেওয়ার কথা ছিল, কিন্তু ওসি তাকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে ছাত্রলীগ সদস্য হিসেবে চিহ্নিত করেছেন।

তারা উল্লেখ করেন যে, আশিক ওসির বিরুদ্ধে প্রদান করা মন্তব্যের কারণে হয়রানির শিকার হচ্ছেন। আশিক ওসিকে ফ্যাসিবাদী আওয়ামীলীগের সহযোগী বলেছিলেন বলেও অভিযোগ করা হয়। ওসি আলমগীরের বিরুদ্ধে তার বিরুদ্ধে দলের সদস্যদের হয়রানি করার অভিযোগও ওঠে, যেখানে তিনি প্রতিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে বিএনপির সদস্যদের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় জড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে।

বিক্ষোভকারীরা দ্রুত মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিকের মুক্তির দাবি জানান। অন্যথা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা কামাল হোসেন, জামাত আলী সরদার, ইউসুফ আলী খান, ছাত্রদল নেতা স্বপনসহ অনেকে।

অন্যদিকে, আমিনপুর থানার ওসি আলমগীর হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, 'আশিককে গ্রেফতার করা হয়েছে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে, এবং তাদের নির্দেশনা অনুযায়ী তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আশিকের বিরুদ্ধে অস্ত্রসহ চারটি মামলা রয়েছে।'

তিনি উল্লেখ করেন, 'যখন যে দল ক্ষমতায় আসে তারা তাদের পক্ষ থেকে কাজ করে। এর আগে আশিক সাবেক উপজেলার চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের পক্ষে কাজ করত। বর্তমানে তিনি স্থানীয় বিএনপির সাবেক এমপি সেলিম রেজা হাবিবের পক্ষে কাজ করছেন। স্থানীয় বিএনপির এই দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসছে,' বলে দাবি করেন ওসি আলমগীর।

৪৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন