সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৪ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ঢাকা-মৌলভীবাজার মহাসড়কে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

আজ যমুনা নদীর উপর নির্মিত নতুন রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৩:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ প্রতীক্ষার পর আজ মঙ্গলবার যমুনা নদীর উপর নির্মিত নতুন রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে সকাল ১০টায় ইব্রাহিমাবাদ রেলস্টেশন প্রাঙ্গণে বাংলাদেশ রেলওয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক আইট টেরুইউকি। স্বাগত বক্তব্য দেবেন যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান, এবং সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ইব্রাহিমাবাদ স্টেশন থেকে বেলা ১১:২০ মিনিটে অতিথিরা উদ্বোধনী ট্রেনে যমুনা রেলসেতু পার হয়ে পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেলস্টেশন পর্যন্ত যাত্রা করবেন। সয়দাবাদ রেলস্টেশনে দুপুর ১১:৪০ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং দুপুর ১২টায় অতিথিরা ইব্রাহিমাবাদ রেলস্টেশনে ফিরে আসবেন।

যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশেই এই নতুন রেল সেতু নির্মিত হয়েছে, যেখানে দুটি ডুয়েল গেজ ডাবল ট্র্যাক রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে এই সেতুর একটি ট্র্যাক দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধনের পর আগামীকাল থেকে পুরো সেতুতে ট্রেন চলাচল অব্যাহত থাকবে।

যমুনা রেলসেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানিয়েছেন, সেতু পার করতে ট্রেনের ২-৩ মিনিট সময় লাগবে, এবং সেতুর দুই প্রান্তের স্টেশন ইব্রাহিমাবাদ ও সয়দাবাদের মধ্যে ১৩ কিলোমিটার পার করতে ৭ মিনিটের বেশি সময় লাগবে না। এর ফলে আগে যমুনা সড়কসেতু পার করতে যেখানে ২০-২৫ মিনিট সময় লাগত, সেখানে এখন সময় অনেক কমে যাবে। নতুন সেতু চালু হওয়ায় পুরানো সড়ক সেতুর রেলপথে আর ট্রেন চলাচল করবে না।

যমুনা সড়ক সেতু ১৯৯৮ সালে চালু হয় এবং পরবর্তীতে রেলপথ যুক্ত করা হয়, যা ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপন করেছিল। তবে ২০০৬ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ার পর ট্রেন চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়। নতুন রেল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১৬ সালে, যার প্রথম নকশা প্রণয়ন এবং নির্মাণ ব্যয় ছিল ৯ হাজার ৭৩৪ কোটি টাকা, যা পরে বেড়ে ১৬ হাজার ৭৮০ কোটি টাকায় পৌঁছেছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ৭২ শতাংশ অর্থায়ন করেছে, এবং প্রকল্পের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

নতুন যমুনা রেল সেতু ৫০টি পিলারের ওপর ৪৯টি স্প্যান নিয়ে নির্মিত হয়েছে, যেখানে ট্রেন চলাচলের জন্য ১২০ কিলোমিটার পর্যন্ত গতির অনুমতি রয়েছে, যদিও সেতুতে ১০০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে। সেতু চালু হওয়ায় রেলের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে অধিক সংখ্যক আন্তঃনগর ও মালবাহী ট্রেন চালানো সম্ভব হবে।

 

৪৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন