সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
আজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

রোজার ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আরব আমিরাত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ ২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রোজার পবিত্র মাস চলমান। ইতোমধ্যে রমজানের প্রথম দশক শেষ হয়েছে। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ রোজা কতটি হবে এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছে।

১২ মার্চ, বুধবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এবারের রোজা ২৯ বা ৩০টি হতে পারে এবং এর ভিত্তিতে ঈদের সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে।

দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ জানায়, ৩০ মার্চ আরব আমিরাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। ফলে ৩১ মার্চ সেখানে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তারা আরও জানিয়েছে, যদি চাঁদ দেখা যায়, তবে স্থানীয় কমিটি বা চাঁদ দেখা কমিটিকে বিষয়টি জানানো হবে।

এছাড়া, যদি ৩১ মার্চ ঈদ হয়, তবে মধ্যপ্রাচ্য এবং আমিরাতে ৩০টি রোজা পালন করা হবে। রমজান মাসের শুরু হয়েছিল ১ মার্চ থেকে, যেহেতু ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা গিয়েছিল।

খালিজ টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ করবে, সেদিন ২৯তম রোজা হবে। এবং যদি রোজা ৩০টি হয়, তাহলে আমিরাতে এবারের ঈদে পাঁচদিনের ছুটি পাওয়া যাবে।

৪১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন