সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

বিএনপিতে কোনো বেয়াদবের জায়গা থাকবে না: হীরা

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বুধবার, ১২ মার্চ, ২০২৫ ১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসানুল ইসলাম হীরা বলেছেন, বিএনপির দলে কোনো অপরাধী বা নৈতিকতার অবক্ষয় ঘটানো ব্যক্তির স্থান নেই।

তিনি বলেন, অপরাধ পঞ্জি, লুটপাট কিংবা বিশৃঙ্খলা করার ব্যক্তিরা বিএনপিতে থাকতে পারবে না। দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিএনপি করতে হবে। এখনও সময়ে আছে, যারা ভুল পথে আছেন তারা যেন সচেতন হন।

সোমবার (১০ মার্চ) হরিপুর খেলার মাঠে হরিপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হীরা বলেন, আমাদের মধ্যে কোনো পক্ষপাতদুষ্ট আচরণ হবে না। সাধারণ মানুষ আজকের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সত্যটা জানে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যদি তিনি অন্যায় করেন, তবে সাংবাদিকদের তাঁর বিরুদ্ধে কলম ধরার প্রতি আহ্বান জানান। তারেক রহমানের কথা উল্লেখ করে তিনি জানান, তিনি ক্ষমতাশালী যেই হোক, ন্যায়ের পথে থাকার কল্যাণে তাঁর বিরুদ্ধে জনমত গড়ে তোলা উচিত।

তিনি বলেন, বিএনপি সম্পর্কে এমন কোন অভিযোগ থাকা উচিত নয় যে, তারা দলবাজি বা চাঁদাবাজি করছে। সাংবাদিকদের প্রতি আবেদন জানিয়ে বলেন, চাঁদাবাজি করে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে লেখুন। এর ফলে যদি কোনো সমস্যায় পড়েন, তবে তিনি তাঁদের পাশে থাকবেন। তিনি দৃঢ়ভাবে বলেন, এখন থেকে যে কোনো ভুল করলে তা মেনে নেয়া হবে না এবং যার বিরুদ্ধে অভিযোগ থাকবে তাকে তার ফল ভোগ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা, যেমন হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজির সরকার, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজনু সরকার, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, চাটমোহর পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতালিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহসিন আলম, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা কামাল শরিফ, সাবেক সভাপতি রেজাউল করিম, ইউল্যাব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

শেষে দোয়া পরিচালনা করেন হরিপুর বুড়িপাড়া জামে মসজিদের ইমাম মো. জামিলুর রহমান।

৩১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন