সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
শিক্ষা

ফ্যাসিবাদী আখ্যা দিয়ে লাকি আক্তারকে গ্রেফতারের দাবি ঢাবি'র

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১২ মার্চ, ২০২৫ ২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তার গ্রেফতারের দাবি জানিয়েছেন।

তারা লাকি আক্তারকে গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন।

বুধবার রাত ১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে একটি মিছিল শুরু হয়, যা রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে পৌঁছায়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশও করেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ‘পুলিশের ওপর হামলার প্রতিবাদ এবং লাকি আক্তারসহ অন্যান্য ফ্যাসিবাদী উপদেষ্টাদের গ্রেফতারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল’ আয়োজনের আহ্বান জানিয়ে ছিলেন। শিক্ষার্থীরা সেখানে নানা স্লোগান দিতে থাকেন, যেমন—‘শাহবাগ নো মোর’, ‘লাকি তুই হাসিনা তুই হাসিনা’, ‘চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই’ ইত্যাদি।

শাহবাগে অবস্থান কর্মসূচি পালনকালে শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, "২০১৩ সালে গণজাগরণ মঞ্চের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল, যা আবারও ফিরে আসার চেষ্টা করছে। বাংলাদেশে আর শাহবাগের পুনরুত্থান হতে দেওয়া হবে না।" তিনি আরও বলেন, "আজ তারা পুলিশের ওপর হামলা করেছে এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। জাতিসংঘের মহাসচিব আসার আগে যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের চিহ্নিত করা উচিত।"

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, "যারা আজ পুলিশের ওপর হামলা করেছে, তাদের সঙ্গে লাকি আক্তারকেও অবিলম্বে গ্রেফতার করতে হবে। যদি তাকে গ্রেফতার না করা হয়, তবে আমরা আবার রাজপথে নামব।" তিনি আরও বলেন, "২০১৩ সালে যারা বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টি করে ফ্যাসিবাদী হাসিনাকে শক্তিশালী করেছিল, তাদের বিচার হতে হবে।"

৪৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন