সর্বশেষ

জাতীয়অযৌক্তিক মুনাফা নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু, জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা
সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, বিকেলে নতুন মন্ত্রিসভার বৈঠক
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজে ছুটি, খুলবে ২৯ মার্চ
সোনার দামে আবারও ভরিতে কমলো ৩,২৬৬ টাকা
সারাদেশপ্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
কলাপাড়ায় গরু চুরি করে জবাই: একাধিকজনকে মামলা; গ্রেফতার ১
ধামরাইয়ে চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তমিজ উদ্দিন
গাইবান্ধায় স্বামী হত্যার বিচার চাইলে থানায় হয়রানি, ওসির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য
ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
খুলনায় রমজান উপলক্ষে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু
পাবনার আটঘরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫
নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ ব্যানার টানিয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড
গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনা গাড়ি সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত
আ. লীগ কার্যালয়ে পতাকা ও হাসিনার ছবি, অভিযুক্তদের শনাক্তে পুলিশ
চুয়াডাঙ্গায় রমজানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির উদ্যোগ
প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রণালয়ে দু'জন মন্ত্রী
টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
শিবগঞ্জে ৪শ' পিস ইয়াবা ও ২ লাখের বেশি টাকা উদ্ধার, গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণ
প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ঘিরে জয়পুরহাট-২ আসনে আনন্দের জোয়ার
জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু, ট্রাকে ট্রাকে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিকজেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া
ইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

তদন্তে বিলম্ব, অভিযুক্তদের হাতে তুলে নেয়ার দাবি এলাকাবাসীর

মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি

শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরার সেই ঘটনার আজ ৩ দিন। এখনও চলছে অভিযুক্ত দুলাভাই ও দুলাভাইয়ের বাবাকে জিজ্ঞাসাবাদ। আর এমনিভাবে পার হয়ে যাচ্ছে দিন। আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে পারে প্রকৃত অপরাধী।

আর তাই শুক্রবার থানার মূল ফটক ঘেরাও করে অভিযুক্ত ব্যক্তিদের তাঁদের হাতে তুলে দেয়ার দাবি তোলেন এলাকাবাসী।  

 

মাগুরার শিশুটি মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এখনও অচেতন অবস্থায় পড়ে আছে।

 

অভিযোগ আছে যে, আট বছর বয়সী এই শিশু মাগুরা শহরে তার বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়।


শুক্রবার সকালে চিকিৎসকেরা প্রথম আলোকে জানান, শিশুটির জ্ঞান ফিরেনি এবং চিকিৎসকেরা আগামী ২৪ ঘণ্টা তার অবস্থা পর্যবেক্ষণে রাখবেন। শিশুটিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, কিন্তু পরিস্থিতির অবনতি হলে তাকে শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেয়া হয়।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটির পরিবার বলেছে, তারা শ্রীপুর উপজেলায় বাস করে। শিশুটি তার বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল।

ডাক্তারেরা জানিয়েছেন, শিশুটির গলায় দাগ রয়েছে, যা থেকে প্রতীয়মান হয় যে, কিছুটা চাপ প্রয়োগ করা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঁচড় এবং যৌনাঙ্গে রক্তক্ষরণ পাওয়া গেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ সরূপ, শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে নেয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে, অভিযুক্তদের বিচারের দাবিতে গতকাল মাগুরার সদরে মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা বিক্ষোভ করেন। তারা থানার মূল ফটক ঘেরাও করে অভিযুক্তদের তাদের হাতে দেওয়ার দাবি তোলেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

৩৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন