সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

ধামরাইয়ে ইফতার দিতে গিয়ে কাভার্ড ভ্যান চাপায় সেনা সদস্যের মৃত্যু

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

বুধবার, ৫ মার্চ, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এতিম খানায় ইফতার দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরা হলো না সেনা সদস্য মো. শরিফুল ইসলামের।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাতে সদর ইউনিয়নের ডেমরানা এলাকায় একটি মারাত্মক দূর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু ঘটে। একটি কাভার্ড ভ্যানের চাপায় পড়ে মারা যান তিনি। ওই ঘটনাতে আরও দুইজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম, যিনি কাকরান হালুয়াপাড়া গ্রামের মোহাম্মদ মোশাররফ হোসেনের ছেলে এবং রাঙামাটিতে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি এবং তার দুই বন্ধু মোটরসাইকেলে করে ডেমরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে তারা তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং শরিফুল ইসলাম পেছন দিক থেকে আসা কাভার্ড ভ্যানের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দূর্ঘটনার বিষয়ে ধামরাই থানার উপ পরিদর্শক শাখাওয়াত বলেন, “ইফতারের পূর্ব মুহূর্তে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলাম। কিন্তু কাউকে সেখানে না পেয়ে, সেনা সদস্যের বাড়িতে গিয়ে মরদেহটি হাতে পেয়েছি। আমরা সেখানেই সুরতহাল তৈরি করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছি। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হবে।”

৪৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন