সর্বশেষ

জাতীয়

পুলিশে বড় রদবদল, ৫৩ জন কর্মকর্তাকে বদলি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ পুলিশের মধ্যে ব্যাপক রদবদল ঘটেছে, যার ফলে একযোগে ৫৩ জন কর্মকর্তা বদলি হয়েছেন।

এই বদলির মধ্যে ১৯ জন অতিরিক্ত ডিআইজি, ৩৩ জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে দুটি পৃথক জরুরি প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপন দুটি উপসচিব মো. মাহবুবুর রহমান সই করেছেন।

একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবুল কালাম আযাদকে এপিবিএন-১ ঢাকায়, ৮ এপিবিএন এর বদলি আদেশপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সরদার রোকনউজ্জামানকে সিআইডিতে, ডিএমপির অফিসার খো. ফরিদুল ইসলামকে র‍্যাবের প্রতি এবং ডিএমপির মুহাম্মদ মাহাবুবুর রহমানকে র‍্যাবে বদলি করা হয়েছে। এর সাথে মোট ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে সিআইডিতে এবং বিএমপির বদলির আদেশপ্রাপ্ত পুলিশ সুপার আহমেদুল কবীরকে পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও, আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের এআইজি এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে, মোট ৩২ কর্মকর্তার বদলি করা হয়েছে।

৩৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন