সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশনারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
জাতীয়

আমাদের ব্যর্থতা অস্বীকার করার কোনো কারণ নাই: আসিফ নজরুল

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যর্থতার দায় স্বীকার করেছেন।

তিনি বলেন, "আমাদের কিছু ব্যর্থতা রয়েছে, যা অস্বীকার করার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আত্মতুষ্টির কোনো স্থান নেই। তবুও আমাদের প্রচেষ্টা ও আত্ম-জিজ্ঞাসা চলছে। আমাদের প্রত্যেকটি ব্যর্থতা মোকাবেলার জন্য আমরা গভীর প্রচেষ্টা করছি।"

আজ সোমবার রাজশাহীর পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত 'মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ' শীর্ষক এক কর্মশালায় অংশগ্রহণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি উল্লেখ করেন, "আমরা একটি বিপর্যস্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ সম্পর্কে। সেখান থেকে পুনরুদ্ধারে আমাদের কিছু সময় লাগছে।"

তিনি আরও বলেন, "দেশের পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে বিপুল পরিমাণ অর্থ আছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারদর্শী। এই বিষয়টিও আমাদের নজরে রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছেন এবং আমাদের সমন্বয় মিটিংয়ে বিষয়টি আলোচনার কার্যক্রম চলছে।"

ড. আসিফ নজরুল চলমান বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "যাদের বিরুদ্ধে অভিযোগের সুস্পষ্ট প্রমাণ আছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি নির্দোষ ব্যক্তিদের যেন অযথা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেয়া হবে।"

৩৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন