সর্বশেষ

জাতীয়

শুক্রবারেও পুরোদমে মেট্রোরেল চালু রাখার চেষ্টা চলছে : ডিএমটিসিএল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
এখন পর্যন্ত সপ্তাহের একদিন শুক্রবার অর্ধবেলা চলাচল করছে মেট্রোরেল। তবে আগামী মে মাস থেকে শুক্রবার সকাল থেকেই মেট্রোরেল চালানোর পরিকল্পনা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

মঙ্গলবার উত্তরায় মেট্রো রেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি মেট্রো রেলের ফ্রিকোয়েন্সি মে মাসের মধ্যে সহনীয় মাত্রায় আনা যায় কি না। এ লক্ষ্যে আমরা কাজ করছি। উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা রয়েছে। মে মাসকে আমরা টার্গেট করেছি। আশা করছি, মে মাসের মধ্যে গুছিয়ে ফেলতে পারব।’

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ঢাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘মেট্রো রেলের পিলারে গ্রাফিতি একসেপটেড। গ্রাফিতে আমাদের উদ্বুদ্ধ করেছে। এটি আমাদের পরিবর্তনের সহায়তা করেছে। কিন্তু মনের আনন্দে এখন অনেকে পোস্টার লাগাচ্ছে। ঢাকা শহরের দৃষ্টিনন্দন পরিবেশ বজায় রাখার জন্য সিটি করপোরেশন ও পুলিশকে চিঠি দিচ্ছি। আমাদের যে অ্যাকশন, সেটা আমরা নেব।’

৩৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন