সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
অপরাধ

৮টি মুখপোড়া হনুমানসহ ২ পাচারকারী গ্রেফতার : ডিবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রফিকুল ইসলাম (৪৩) এবং মোঃ রবিউল ইসলাম সোহাগ (৩০) ।

 

বুধবার (৮ জানুয়ারি) ভোরে  ঢাকা ওয়ারী এলাকার ডিবি পুলিশ যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-ওয়ারি বিভাগ সূত্রে জানা যায়,  বিপন্ন প্রজাতির বণ্যপ্রাণী রাজধানীর যাত্রাবাড়ী এলাকা দিয়ে পাচার করার গোপন সংবাদ পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ সেই পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য।

 

ডিবি সূত্র আরও জানায়,  আটককৃতরা হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।

 

গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তাদের ছয় হাজার টাকা অর্থদণ্ড ও ২১ দিনের কারাদন্ড প্রদান করেন।

 

উদ্ধারকৃত হনুমানগুলোকে যথাযথ প্রক্রিয়ায় বন অধিদপ্তরের 'বন্যপ্রাণী অপরাধ দমন' ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন