সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রশিক্ষণ চালিয়ে যাওয়ারও আহ্বান প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি।

এর আগে  বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার (আরএমটিএ’র) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় হেলিকপ্টার যোগে পৌঁছান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার আগমনে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রমুখ।

পরে প্রায় ঘণ্টাব্যাপী ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করেন তিনি।

পরে দুপুর দেড়টার দিকে ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনে বক্তব্যে তিনি বলেন,  বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ’ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে। তাই, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনাসদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে।

প্রধান উপদেষ্টা আরো বলেন, যে খেলোয়াড় যত পরিশ্রম করে বা প্রস্তুতি নেয় খেলায় বিজয়ী হওয়ার সম্ভাবনাও তার ততো বেশি। যুদ্ধের ক্ষেত্রেও তাই। বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ কৌশল ও দক্ষতা প্রশংসনীয়।

দেশের যেকোনো পরিস্থিতিতে মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। 

সেনাবাহিনী প্রধান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা। পরে সেনাবাহিনী প্রধান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে সামরিক ও বেসামরিক উচ্চপস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন