সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

গত বছর সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ: যাত্রী কল্যাণ সমিতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সড়কে ২০২৪ সালে সব‌চে‌য়ে প্রাণহানি হ‌য়ে‌ছে মোটরসাই‌কেলে। ২ হাজার ৩২৯ মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৫৭০ জন নিহত হ‌য়ে‌ছেন। আহত হ‌য়ে‌ছেন ৩ হাজার ১৫১ জন। সড়কপ‌থে ৬ হাজার ৩৫৯ দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৮ হাজার ৫৪৩ জন। আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। 

দুর্ঘটনার অর্ধেকই মোটর সাইকেল, নসিমন-করিমন ও ইজিবাইকের মাধ্যমে সংঘটিত হয়েছে। 

সদ্য সমাপ্ত বছরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে উঠে এসেছে  ভয়াবহ এই প্রতিবেদন।  
 
গেল বছরে বিভিন্ন যানবাহনের দুর্ঘটনায় রাস্তায় প্রাণ গেছে ৮ হাজার ৫৪৩ জনের। এছাড়া বিদায়ী বছরে রেল ও নৌপথ মিলিয়ে দুর্ঘটনায় মোট ৬৯৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য তুলে ধরেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, গেল বছরে ৬ হাজার ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত ও ১২ হাজার ৬০৮ জন আহত হয়েছে।

এই সময়ে ২ হাজার ৩২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৫৭০ জন নিহত ও ৩ হাজার ১৫১ জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার ৩৬.৬২ শতাংশ, নিহতের ৩০.০৮ শতাংশ ও আহতের ২৪.৯৯ শতাংশ।

এছাড়া গেল বছর রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত, ৩১৫ জন আহত হয়েছে। আর নৌপথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, ২৬৭ জন আহত এবং ১৫৫ জন নিখোঁজ রয়েছে।

সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৬ হাজার ৯৭৪টি দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত এবং ১৩ হাজার ১৯০ জন আহত হওয়ার তথ্য এসেছে যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে।

দুর্ঘটনার অর্ধেকই মোটর সাইকেল, নসিমন-করিমন ও ইজিবাইকের মাধ্যমে সংঘটিত হয়েছে জানিয়ে মোজাম্মেল বলেন, গত বছরের সংঘটিত দুর্ঘটনায় মোট ৯ হাজার ৭১৭টি যানবাহনের পরিচয় মিলেছে।

এর মধ্যে ১৩.৪৫ শতাংশ বাস, ২৩.৩৩ শতাংশ ট্রাক- পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ৬.২১ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস, ৫.৫৭ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সা, ২৭.৪৮ শতাংশ মোটর সাইকেল, ১৬.৫৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৭.৩৭ শতাংশ নসিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে।

মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার দুর্ঘটনা ভয়াবহ বাড়লেও এসব সংবাদ গণমাধ্যমে কম আসায় প্রকৃত চিত্র তুলে আনা যাচ্ছে না বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।

৩১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন