সর্বশেষ

জাতীয়আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, প্রস্তুতির শেষ ধাপে দেশ
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের পথ কঠিন
সারাদেশ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন, ৬২৩ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত
ফেনীতে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জামাদি
বিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
আন্তর্জাতিককানাডার স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০
ম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
জাতীয়

ইভিএমে নয়, ব্যালটে হবে জাতীয় নির্বাচন : প্রধান নির্বাচন কমিশনার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ ৮:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জাতীয় নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয়, ব্যালটে হবে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

এ এম এম নাসির উদ্দীন বলেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছি। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়সীমার ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমিশন জাতীয় সংসদ নির্বাচনকেই প্রাধান্য দিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি।

সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ন্যায্যতার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা হবে। অতীতে যদি কোনো প্রার্থীকে সুবিধা দিতে বা বঞ্চিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সীমানা নির্ধারণ করা হয়ে থাকে, সেগুলো খতিয়ে দেখা হবে। সীমানা নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র ২০০১ সালের মানদণ্ড বা বর্তমানের কোনো নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হবে না। সুষ্ঠু ও ন্যায্য পদ্ধতিতেই কাজটি সম্পন্ন হবে।

ভোটার তালিকা প্রসঙ্গে সিইসি বলেন, বর্তমানে বিদ্যমান ভোটার তালিকায় অনেক অসংগতি রয়েছে। দুই মাসের মধ্যে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হবে। নতুন তালিকা তৈরির জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া, অনুপস্থিত বা বিদেশে থাকা ভোটারদের তথ্য যাচাই এবং ডুপ্লিকেট ভোটার শনাক্ত করে তালিকা সংশোধনের কাজ করা হবে।

রোডম্যাপ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো রোডম্যাপ ঘোষণা করা হবে না, তবে নির্বাচন কমিশনের কাজের জন্য একটি অভ্যন্তরীণ পরিকল্পনা থাকবেই।

৩৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন