সিংড়া
নাটোরে ঈদগাহের জমি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০
নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রামের প্রায় ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১শ' পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ
নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ১০০টি পরিবারের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩
নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যান চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকার মেসার্স সিংড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সিংড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু
নাটোরের সিংড়ায় বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ঠেংগা পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিংড়ায় বাসচাপায় ছাত্রদল নেতা নাদির কায়ছার রুবেল নিহত
নাটোরের সিংড়া উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
সিংড়ায় ধানের শীষ ছেড়ে ঘোড়ায় চড়লেন আশরাফুল
নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির এক ত্যাগী নেতাকে দল থেকে বহিষ্কারের ঘটনায় স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।