সর্বশেষ

সারাদেশ

সিংড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত কিশোর আটক

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরের সিংড়া উপজেলায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে।

মুমূর্ষু অবস্থায় শিশুটিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এদিকে ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (১৮ মে) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামে এই ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে আতাইকুলা গ্রামের ওই শিশুটি নিজ বাড়িতে একা ছিল। এই সুযোগে পার্শ্ববর্তী ডাঙ্গাপাড়া গ্রামের এক কিশোর (১৩) ঘরে ঢুকে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। একই সাথে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত কিশোরকে আটক করে স্থানীয় জনতা।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: "ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন