সর্বশেষ

সারাদেশ

সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩

স্টাফ রিপোর্টার, নাটোর
স্টাফ রিপোর্টার, নাটোর

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকচাপায় এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যান চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকার মেসার্স সিংড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. আলী (৩৫)। তিনি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচোঁল কোট এলাকার আবু হোসেনের ছেলে এবং পেশায় ছাগল ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-০৬৫৫) যাত্রীবাহী একটি অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানে থাকা মো. আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় অটোভ্যান চালক আজাহার আলী (৬০) গুরুতর আহত হন। তিনি সিংড়ার বালুভরা গ্রামের বাসিন্দা। এছাড়া আফসার আলী (৪৯) ও সিরাজ উদ্দিন (৪৫) নামে আরও দুই যাত্রী আহত হয়েছেন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আজাহার আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর কিছু সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন