সারাদেশ
নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ১০০টি পরিবারের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১শ' পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ১০০টি পরিবারের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
“সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় উপকারভোগীদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাসরিফুল ইসলাম।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন