সর্বশেষ

সারাদেশ

'কুমিল্লা' নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা নামেই দ্রুত কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার কুমিল্লায় আয়োজিত এক লংমার্চ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৯৪ সাল থেকে চলে আসা এই যৌক্তিক দাবি নিয়ে আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি।

কুমিল্লায় এক বিশাল গণসমাবেশ ও লংমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে বিরোধীদলীয় এই নেতা বলেন, সিলেট বিভাগ প্রতিষ্ঠার পর থেকেই কুমিল্লার মানুষ নিজেদের যৌক্তিক অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই ন্যায্য দাবি পূরণ করা হয়নি। কোনো বিশেষ ব্যক্তির ঐতিহাসিক নেতিবাচক ভূমিকার কারণে পুরো একটি অঞ্চলের মানুষকে বঞ্চিত করা অত্যন্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।

সমাবেশে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, গ্যাস, বিদ্যুৎ ও পানির চরম সংকটের পাশাপাশি সাধারণ ব্যবসায়ীদের নিয়মিত চাঁদাবাজির শিকার হতে হচ্ছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে উত্তরণে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তিনি সবাইকে রাজপথে নামার আহ্বান জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশে মাদকের যে ভয়াবহ বিস্তার ঘটেছে তা বন্ধ করতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নিজের বাড়ির মাদকের চালান যেখানে বন্ধ করা যাচ্ছে না, সেখানে সব মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বসে থাকা জনগণের সঙ্গে পরিহাস মাত্র। এই অরাজকতার অবসান ঘটাতে ছয় দফা দাবি আদায়ের লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অন্যান্য জাতীয় নেতারাও বক্তব্য রাখেন। সমাবেশে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃত্ব সরকারের প্রতি কুমিল্লা বিভাগ দ্রুত ঘোষণার তাগিদ দেন।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন