সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত

কাজী রিপন, টাঙ্গাইল 
কাজী রিপন, টাঙ্গাইল 

শনিবার, ১৬ মে, ২০২৬ ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস।

এ উপলক্ষে আজ সকালে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মালা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সজল, কাগমারী এম এম আলী কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম, শহর যুবদলের সভাপতি রাশেদ খান সোহাগ, জেলা ছাত্রদলের সদস্য আজাদ মিয়া এবং সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ অনেকে।

বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে দেশের নদ-নদীর নাব্যতা হ্রাস এবং পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। তারা নদী রক্ষা ও পানির ন্যায্য অধিকার আদায়ে মাওলানা ভাসানীর আন্দোলনের চেতনাকে ধারণ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবের প্রতিবাদ এবং পানির ন্যায্য হিস্যার দাবিতে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে “নদী বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ অনুষ্ঠিত হয়। রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে লাখো জনতার অংশগ্রহণে ফারাক্কা বাঁধ অভিমুখে এ লংমার্চ শুরু হয়। পরে কানসাট হাই স্কুল মাঠে আয়োজিত বিশাল সমাবেশে বক্তব্য দেন মাওলানা ভাসানী। সেই স্মরণীয় দিনকে ঘিরে প্রতি বছর ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস পালিত হয়ে আসছে।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন