সর্বশেষ

মানবপাচার

কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার ৩ হাজারের বেশি বাংলাদেশি

অনলাইন প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানে চলতি বছরের প্রথম নয় মাসে কম্বোডিয়া থেকে ৩ হাজার ১০০ জনের বেশি বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে। একই সময়ে বাংলাদেশসহ ৮৭টি দেশের মোট ৫২ হাজার ৩৯ জন বিদেশি নাগরিককে বহিষ্কার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। তবে বহিষ্কৃত বাংলাদেশিদের মধ্যে কতজন মানবপাচারের শিকার হয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়াতে বাধ্য হয়েছেন, সে বিষয়ে কোনো পৃথক তথ্য প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিয়ের প্রস্তাব থেকে চীনযাত্রা, মাঝপথে কি পাচারকারীর ফাঁদ?

বিদেশি নাগরিককে বিয়ে করে নতুন জীবনের আশায় চীনে পাড়ি দেওয়া—কাগজে-কলমে এটি একটি বৈধ পারিবারিক অভিবাসন প্রক্রিয়া। কিন্তু এই বৈধ পথটিই যদি প্রতারণা, জবরদস্তি কিংবা নারী পাচারের কাজে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি আর ব্যক্তিগত বিয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি হয়ে ওঠে আন্তদেশীয় অপরাধের একটি গুরুতর ঝুঁকি।

আড়াই বছর পর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়ে প্রায় আড়াই বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নারী। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফে মানবপাচাররোধে যৌথ অভিযান: নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের একটি যৌথ অভিযানিক দল।

টেকনাফে অভিযান : ৬৬ জন মানবপাচারের হাত থেকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথবাহিনী।

রামুতে একসঙ্গে নিখোঁজ চার কিশোর, পরিবারের শঙ্কা মানবপাচার

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ হয়েছে চার কিশোর।