সর্বশেষ

আন্তর্জাতিক

আফগানিস্তানে শরণার্থী বহনকারী ট্রাক খাদে পড়ে নিহত ২২

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১ জুন, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তান থেকে নিজ দেশে ফেরত আসা আফগান শরণার্থীদের বহনকারী একটি ট্রাক পূর্ব আফগানিস্তানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

শনিবার (৩০ মে) আফগানিস্তানের লাগমান প্রদেশে কাবুল ও নানগারহারকে সংযুক্তকারী প্রধান মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবদুল মালিক নিয়াজাই জানান, নিহতদের মধ্যে ১০ জন শিশু ও ৫ জন নারী রয়েছেন।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে নানগারহার প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

প্রাদেশিক জনস্বাস্থ্য পরিচালক আমিনুল্লাহ শরিফের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ পথ চলার সময় চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও ইরান থেকে বিপুল সংখ্যক আফগান শরণার্থী নিজ দেশে ফিরে আসছেন। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশগুলোতে বসবাস ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে, পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে শুক্রবার রাতে পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, একটি যাত্রীবাহী গাড়ি পাহাড়ি নদীতে পড়ে গেলে চালক আহত হন এবং চার যাত্রী নিখোঁজ হন।

নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন বলে প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দুর্গম সড়কপথ, যানবাহনের নিরাপত্তা ঘাটতি এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অভাব আফগানিস্তানে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়।
 

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন