সর্বশেষ

সড়ক পরিবহন

গাজীপুর-ঢাকা বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক

গাজীপুরের শিববাড়ী থেকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অবকাঠামো সরিয়ে ছয় লেনের সাধারণ মহাসড়ক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য বিআরটি করিডরের স্টেশন ও লেন বিভাজক অপসারণ করা হবে। পাশাপাশি প্রকল্পের আওতায় নির্মিত দুটি দুই লেনের উড়ালসড়ক চার লেনে উন্নীত করা হবে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট পিএলসিও বন্ধ করে এর কার্যক্রম সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতায় নেওয়া হবে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
চাঁপাইনবাবগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, সচল বাস-ট্রাক চলাচল

চাঁপাইনবাবগঞ্জে দুই পরিবহন শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জেরে আকস্মিক ধর্মঘট প্রত্যাহারের পর পুনরায় বাস ও ট্রাক চলাচল শুরু হয়েছে। প্রশাসনের আশ্বাস এবং সাধারণ মানুষের চরম ভোগান্তির কথা বিবেচনা করে বৃহস্পতিবার বিকেলে এই কর্মবিরতি তুলে নেন শ্রমিকেরা। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর জেলাজুড়ে যোগাযোগ ব্যবস্থা আবার স্বাভাবিক রূপ ফিরে পেয়েছে।

বিআরটিসিতে যুক্ত হচ্ছে ১শ' ইলেকট্রিক বাস, ৪শ' কোটি টাকা বরাদ্দ চেয়ে প্রস্তাব

দেশে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। প্রথম ধাপে ১০০টি ইলেকট্রিক বাস কেনা, ২৫টি চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৪০০ কোটি টাকা অনুদান বা ইক্যুইটি বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।