সর্বশেষ

সিরাজদিখান

মুন্সিগঞ্জে একইদিনে ৩ স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড

মুন্সিগঞ্জের শ্রীনগর, সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলায় একই দিনে তিনটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে লাগা এসব আগুনে কয়েকটি বসতঘর ভস্মীভূত ও একজন আহত হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
সিরাজদিখানে রেললাইনের পাশে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে উপজেলার নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

সিরাজদিখানে পাঁচতলা ভবন থেকে এনজিও কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি পাঁচতলা ভবনের নিচতলা থেকে একরামুল হক নামের এক এনজিও কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সকালে সিরাজদিখান বাজারের কাঠপট্টি এলাকার একটি বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৩ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার ভোরে নিমতলা আন্ডারপাসের ওপর ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।

সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই মাদকবিরোধী অভিযানে গতকাল শনিবার সন্ধ্যায় তাদের হাতেনাতে ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুন্সীগঞ্জে ঘরে আটকে পড়া শিশুকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঘরে আটকে পড়া দুই বছর বয়সী এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অসাবধানতাবশত কক্ষের দরজা ভেতর থেকে আটকে যাওয়ায় শিশুটি দীর্ঘক্ষণ বন্দি ছিল। সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি দল আধুনিক সরঞ্জাম ব্যবহার করে শিশু আব্দুল্লাহকে দ্রুত উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।