সর্বশেষ

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির চাপায় নিহত ১, মরদেহ উদ্ধার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাপায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাসের সামনে এই দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিয়ে চলে যায়। চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা সড়ক থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে স্থানীয় হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের টিম দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেছে। তবে ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে সাধারণ পোশাক ছিল। পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও পুলিশ জানিয়েছে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০