সর্বশেষ

সিআইডি

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসে বিএআরসির কর্মকর্তা গ্রেপ্তার

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় চলমান মামলার তদন্তের মধ্যে খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

সিআইডির নতুন প্রধান হলেন মোহাম্মদ মোশাররফ হোছাইন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার ঢাকার সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

রামমূর্তি নির্মাণ উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে রোববার গভীর রাতে তাকে আটক করা হয়।

চোরাচালানের সত্যতা পাওয়ায় দিলীপ কুমারের বিরুদ্ধে সিআইডির মামলা

চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরার ব্যবসা করে ৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং করার প্রাথমিক সত্যতা পাওয়ায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে সিআইডি।

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান কে এই খায়রুল বাশার, গ্রেপ্তার করলো সিআইডি

একজন আইনজীবী দম্পতি কানাডায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের সাথে যোগাযোগ করেন। তাঁরা প্রতিষ্ঠানটিকে ৩৪ লাখ টাকা দেন। কিন্তু প্রতিষ্ঠানটি তাঁদের ভিসার ব্যবস্থা করতে পারেনি। এছাড়াও টাকা ফেরত দেয়নি।