সর্বশেষ

সারজিস আলম

স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে ব্যর্থ: মাদারীপুরে নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এবং পররাষ্ট্রমন্ত্রী বিদেশে জনগণের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে মাদারীপুরের শকুনি লেকপাড় মুক্তমঞ্চে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। বর্তমান সরকারের সার্বিক ব্যর্থতার কথা তুলে ধরে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শক্তির নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি জানান।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
পঞ্চগড় হাসপাতালে সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি পানিসম্পদ প্রতিমন্ত্রীর

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়াতে ও সব ধরনের দালাল-সিন্ডিকেট নির্মূল করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি হাসপাতালের সেবাকার্যক্রম ব্যাহত করে সিন্ডিকেট গড়ে তোলে, তবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এনসিপির গাড়িবহরে ইটপাটকেল, অবশেষে সার্কিট হাউসে ফিরল নেতারা

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর লক্ষ্য করে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পূর্বনির্ধারিত কানাইঘাট উপজেলার পদযাত্রা কর্মসূচিতে না গিয়ে সিলেট সার্কিট হাউসে ফিরে গেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা।

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ভাঙল সারজিসের গাড়ির কাঁচ

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। হামলায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

তাড়াইলের সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য ঘিরে আলোচনা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’র সমাবেশে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। একই সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বিএনপির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তোলেন।

‘আওয়ামী লীগের রাষ্ট্রপতি সরাতে না পারলে দেশ বদলাবে কীভাবে’: জামালপুরে নাহিদ ইসলাম

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি ও মূখ্য সংগঠক সারজিস আলম। তারা বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অবিলম্বে অপসারণ ও গ্রেফতার দাবি করেন এবং গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় দেশ সংস্কার বা কোনো প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলে হুঁশিয়ারি দেন তারা।