সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুর শহরের শকুণি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে ভোরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকেলে একই এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সমাবেশের কথা থাকায় ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে শহরের শকুণি লেকেরপাড় এলাকায় জেলা জজের সরকারি বাসভবনের সামনের সড়কে বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হয়। খবর পেয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন।

ককটেল বিস্ফোরণের স্থানের ঠিক পাশেই অবস্থিত স্বাধীনতা অঙ্গন মাঠে বিকেল চারটায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্ধারিত জনসভা রয়েছে। উক্ত সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর মতো কেন্দ্রীয় শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। সমাবেশ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এই ককটেল হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দলের অভ্যন্তরীণ কোন্দল বা স্থানীয় কোনো বিরোধের জেরে এই বিস্ফোরণ ঘটানো হতে পারে। আবার বিকালের সমাবেশকে ঘিরে ভয়ভীতি ছড়ানোর উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্যেও ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি নিশ্চিত করেন।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০