সাজেক ভ্যালি
সাজেকে সেনাবহর ও পুলিশের ওপর গুলি: আহত ৬, শনিবার ২ জেলায় অবরোধ
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনী ও পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন এবং পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনার জেরে আগামী শনিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ সমর্থিত সংগঠন।
বৈরী আবহাওয়া: সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা
টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সাজেক ভ্যালির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ৬০ থেকে ৭০ রিসোর্ট
রাঙামাটির সাজেক ভ্যালিতে লাগা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত ৬০ থেকে ৭০টি রিসোর্ট পুড়ে গেছে।