শিক্ষার্থী বিক্ষোভ
ফ্রান্সে ফের বিক্ষোভ, পুলিশের কাঁদানে গ্যাস
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। টানা তৃতীয় সপ্তাহের মতো শনিবার (৩১ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নেন লাখো তরুণ ও শিক্ষার্থী। শান্তিপূর্ণ কর্মসূচির কিছু অংশ পরে সংঘর্ষে রূপ নিলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। দেশজুড়ে অন্তত ২৯০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চাঁদপুরে মাদ্রাসার প্রাচীর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
চাঁদপুর সদর উপজেলার বালিয়া কাজির বাজার দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর ভেঙে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধন থেকে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।