রংপুর
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশ স্বাধীন করেছে। এখন সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার কাজও করতে হবে। মঙ্গলবার সকালে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এরশাদের মৃত্যুবার্ষিকী: প্রধানমন্ত্রীকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জিএম কাদেরের
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় যোগ দিয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের দেশের বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জুলাইয়ে মানিক হত্যা মামলায় সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান গ্রেপ্তার
রংপুরে জুলাই আন্দোলনের সময় গুলিতে নিহত অটোরিকশাচালক মানিক মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আখতারুজ্জামান ভুট্টোকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
রংপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল শোভাযাত্রা, বিশ্বকাপ জয়ের প্রত্যাশা
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আর্জেন্টিনা জাতীয় দলকে শুভকামনা জানিয়ে রংপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব। সোমবার নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হওয়া এ আয়োজনে হাজারো নারী, পুরুষ ও শিশু অংশ নেন। সমর্থকদের প্রত্যাশা, ছন্দময় পারফরম্যান্সের মাধ্যমে আবারও বিশ্বকাপের ট্রফি জিতবে আর্জেন্টিনা।
রংপুরে ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম ২০ জুন থেকে বাজারে আসছে: ২০০ কোটি টাকার বিক্রির লক্ষ্য
রংপুরের ঐতিহ্যবাহী ও জিআই স্বীকৃত হাড়িভাঙ্গা আম আগামী ২০ জুন থেকে আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা শুরু হবে। দেশের অন্যতম জনপ্রিয় আঁশবিহীন ও সুস্বাদু এই আম এবারও দেশ-বিদেশে ব্যাপক চাহিদা তৈরি করেছে। কৃষি বিভাগ ও আমচাষিদের প্রত্যাশা, চলতি মৌসুমে প্রায় ২০০ কোটি টাকার আম বিক্রি হতে পারে।
রংপুরে হামের সংক্রমণ উদ্বেগজনক, চিকিৎসাধীন শিশুর মৃত্যু
রংপুর অঞ্চলে হামের সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।