যুদ্ধবিরতি
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন এলাকায় চালানো হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
যুদ্ধবিরতি ঘোষণা, তেলের বাজারে বড় ধাক্কা
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণার পর আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তেলের দাম হঠাৎ কমতে শুরু করে।
ইসলামাবাদে বৈঠক শুক্রবার, লেবাননসহ বিস্তৃত অঞ্চলে কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আশার বার্তা হিসেবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি এখন আরও বিস্তৃত পরিসরে কার্যকর হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; বরং লেবাননসহ অন্যান্য সংকটপূর্ণ অঞ্চলও এর আওতায় আসছে।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে ইরানের পাঁচ শর্ত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধে পাঁচ দফা শর্ত দিয়েছে ইরান। গত সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এ যুদ্ধ নিরসনে পরোক্ষ আলোচনার অংশ হিসেবে তেহরান কঠোর কিছু দাবি তুলে ধরেছে।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা
ইরানের কাছে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় অন্তত ৬৭ শিশুর মৃত্যু
অবরুদ্ধ গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় অন্তত ৬৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শনিবার (২২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদন এ তথ্য তুলে ধরে।