যাবজ্জীবন
নড়াইল জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু
নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাইচ বেগম (৪৫) নামে এক নারী কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
ময়মনসিংহের ত্রিশালে আলামিন হত্যাকাণ্ডে পাঁচজনের যাবজ্জীবন
ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুরে জমি বিরোধের জেরে প্রবাসী কামরুজ্জামানের ছেলে আলামিন হত্যাকাণ্ডে আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
নাটোর সিংড়ায় মেছের আলী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ভাঙ্গায় ধর্ষণ মামলায় প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরের ভাঙ্গায় এক তরুণীকে (২৮) ধর্ষণের দায়ে প্রতিবেশী জামান খালাসী (৫৩)কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে ১৫ বছর বয়সী এক নাবালিকা কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় সোহেল শেখ (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাবনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সুজন শেখ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।