সর্বশেষ

সারাদেশ

নড়াইল জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৩:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাইচ বেগম (৪৫) নামে এক নারী কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

নড়াইল জেলা কারাগার সূত্রে জানা গেছে, লাইচ বেগম (কয়েদি নং-৭১৯০/এ) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর-দিঘলিয়া গ্রামের বাসিন্দা এবং বাহাউদ্দিনের স্ত্রী।

২০১১ সালে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের বাসিন্দা মুসা খন্দকার নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২০২৫ সালের ১৪ মে আদালত লাইচ বেগম, তাঁর দেবর আকরাম মোল্যাসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার দিন থেকেই তিনি নড়াইল জেলা কারাগারে ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে লাইচ বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তাঁর ছেলে নাঈম হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, তাঁর বাবা বাহাউদ্দিন ঢাকায় অবস্থান করছিলেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনিও নড়াইলে রওনা হন।

নড়াইল জেলা কারাগারের জেলার সাইফুল ইসলাম বলেন, লাইচ বেগম উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন। গত মাসে অসুস্থ হয়ে পড়লে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা চলছিল।

তিনি আরও জানান, মৃত্যুর পর সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন