যানজট নিরসন
মুন্সীগঞ্জে ফুটপাত দখলমুক্তের জন্য হকারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়
মুন্সীগঞ্জ শহরের সৌন্দর্য রক্ষা এবং যানজট নিরসনে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করার কঠোর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। পুরাতন কাচারি এলাকার হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে কোনো অবৈধ স্থাপনা রাখতে দেওয়া হবে না।
নথুল্লাবাদ টার্মিনালের যানজট নিরসনে নতুন টার্মিনাল পরিদর্শন করলেন পুলিশ কমিশনার
বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মহাসড়ক এলাকায় দীর্ঘদিনের যানজট কমাতে উদ্যোগ নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ লক্ষ্যে নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে টার্মিনাল এলাকা পরিদর্শন করেছেন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
খোকসায় সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় স্কাউট শিক্ষার্থীরা
সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে যানযট ও বিশৃঙ্খলা ঠেকাতে সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় বৃষ্টি উপেক্ষা করেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে নেমেছেন এ উপজেলার স্কাউট শিক্ষার্থীরা।