মুকসুদপুর
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার
গোপালগঞ্জের মুকসুদপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় জুলেখা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার দিগনগর ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের প্রধান ‘বিশু’ গ্রেপ্তার
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম হোতা ও কুখ্যাত ‘বিশু গ্যাং’-এর প্রধান বিশু মন্ডলকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি করে কোটি টাকা মুক্তিপণ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। এই চক্রের মূল হোতা ধরা পড়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে।
গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার রাঘদী ও বহুগ্রাম ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুটি মৃত্যুই পৃথক আত্মহত্যার ঘটনা।
গোপালগঞ্জে বাসের চাপায় পথচারী নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে মহাসড়কের গেড়াখোলা ব্রিজ এলাকায় বাস ও কন্টেইনার গাড়ির সংঘর্ষের সময় এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ বসতঘর থেকে মোমেনা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাটিকামারী ইউনিয়নের জোনারাংক গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে।
গোপালগঞ্জে ১১২টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
গোপালগঞ্জের মুকসুদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। আজ বুধবার সকালে উপজেলার গোপ্তরগাতী ঘড়া ভাঙ্গা বিল থেকে ১১২টি অবৈধ জাল জব্দ করার পর তা পুড়িয়ে ধ্বংস করা হয়।