ভারী বর্ষণ
আজও বৃষ্টি হতে পারে, ভ্যাপসা গরমের পূর্বাভাস
দেশের বিভিন্ন অঞ্চলে আজ সোমবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের অধিকাংশ সময় আকাশ রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। এতে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় ২৪ ঘণ্টায় ১৭৫ মিমি বৃষ্টি, আরও ৫ দিন ভারী বর্ষণের আভাস
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা ২০০৯ সালের পর সর্বোচ্চ। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। এদিকে টানা বর্ষণে চট্টগ্রাম অঞ্চলের কয়েকটি জেলায় বন্যা ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনাও বেড়েছে।
১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ, ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল
প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণের কারণে সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে পর্যটক ও সাধারণ মানুষের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণেও নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
হাতিয়ায় জোয়ারের পানি ও ভারী বর্ষণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে বিস্তীর্ণ উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। এতে বসতঘর, ফসলের মাঠ এবং মাছের ঘের তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানিবন্দি হাজার হাজার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট।
চকরিয়ায় পাহাড় ধসে আরো ২ শিশুর মৃত্যু, ৪ দিনে মৃতের সংখ্যা বেড়ে ২১
কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণের মধ্যে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এ নিয়ে গত চার দিনে জেলায় পাহাড়ধসে ২১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে অতিবৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
কক্সবাজারে ফের পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, দুই দিনে প্রাণ গেল ১১ জনের
কক্সবাজারে টানা ভারী বর্ষণে আবারও ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সদরের দরিয়ানগর বড়ছড়া এলাকায় পাহাড়ধসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং তাঁর স্বামী আহত হয়েছেন। এ নিয়ে গত দুই দিনে পর্যটন শহরটিতে পাহাড়ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।