সর্বশেষ

সারাদেশ

চকরিয়ায় পাহাড় ধসে আরো ২ শিশুর মৃত্যু, ৪ দিনে মৃতের সংখ্যা বেড়ে ২১

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণের মধ্যে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এ নিয়ে গত চার দিনে জেলায় পাহাড়ধসে ২১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে অতিবৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
উদ্ধারকৃত ২ শিশুর মরদেহ

কক্সবাজারের চকরিয়া উপজেলার মছনিয়াকাটা এলাকায় বৃহস্পতিবার ভোরে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো বরইতলী ইউনিয়নের বাসিন্দা আবদুল মজিদের ছেলে ওবাইদুল ইসলাম (১৩) এবং একই এলাকার মো. কাজলের মেয়ে রুমী আক্তার (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে বাড়ির পেছনের পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা তিনজন মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পাহাড়ধস

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, আহত নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস শুক্কুর জানান, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল। এলাকায় মাইকিং করেও পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে অনেকেই নিরাপদ স্থানে যাননি।

জলাবদ্ধতা পরিস্থিতি

এদিকে টানা বৃষ্টির কারণে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধস ও জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে। গত চার দিনে জেলায় পাহাড়ধসে ১৬ রোহিঙ্গাসহ মোট ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বড় একটি অংশ শিশু।

অন্যদিকে অতিবৃষ্টির কারণে জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। অন্তত নয়টি উপজেলার লাখো মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন