বেনাপোল স্থলবন্দর
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আমদানি-রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে মতবিনিময় করেছেন। এ সময় ব্যবসায়ীরা বন্দরের বিভিন্ন অনিয়ম তুলে ধরে সেগুলো সমাধানের দাবি জানান। পরে তিনি বেনাপোল পৌরসভা এলাকায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রোপণ করা গাছপালা পরিদর্শন করেন।