সর্বশেষ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় ফ্লাইট বিলম্ব ও যাত্রীদের ভোগান্তির বিষয়টি পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
রিয়াদে ১৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ বিমানের সব ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

সৌদি আরবগামী ২৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামীসহ বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। গত দুই দিনে ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ৪ হাজার ৮৫১ জন যাত্রী।

রিয়াদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে পাঁচটি ফ্লাইটের চলাচল স্থগিত হয়েছে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। বিমানবন্দরটি কবে পুরোপুরি চালু হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি করেছে বিমান

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের বোয়িংনির্ভরতার বাইরে গিয়ে প্রথমবারের মতো বিমানের বহরে যুক্ত হতে যাচ্ছে এয়ারবাসের উড়োজাহাজ।

দীর্ঘ বিরতির পর চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, প্রবাসীদের উল্লাস

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হয়েছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমান যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে এই রুটের আনুষ্ঠানিকতা আবার শুরু হলো। এই রুটটি পুনরায় চালুর ফলে যুক্তরাজ্য প্রবাসী সিলেটিদের দীর্ঘদিনের একটি বড় দাবি পূরণ হয়েছে।