বাস দুর্ঘটনা
গোপালগঞ্জে বাস চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় এক দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশির ভাগই স্কুলশিক্ষার্থী
আটলান্টিক মহাসাগরের দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে পাহাড়ি সড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই স্কুলশিক্ষার্থী। দুর্ঘটনায় বাসচালকও মারা গেছেন। আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারীসহ নিহত ৩
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার সকালে ঘটা এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে।
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
ময়মনসিংহের সদর উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ঝরল ৪ প্রাণ, আহত ১৫
জামালপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহেরীকান্দা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত, চালক আটক
নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাচ্চু খান (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। লোহাগড়া উপজেলার লক্ষীপাশা এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক চালককে আটক করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।